1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোর যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই-এমপি শাওন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

কিশোর যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই-এমপি শাওন

খলিল উদ্দিন ফরিদঃভোলা প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৯ বার

ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, কিশোর যুবকদের কে সামাজিক অপরাধমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আছে বলেই সমাজে আজ অপরাধ কমে গেছে। খেলাধুলা মানুষের শরীর ও মনকে যেমন চাঙ্গা রাখে, অপরদিকে কিশোর-যুবকদেরকে মাদকমুক্তও রাখে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফরাজী বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে “মোহাদ্দেছ পঞ্চায়েত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট”র ফাইনাল খেলা উদ্বােধনকালে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, লালমোহনের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।

এসময় উপজেলার প্রতিটি বিদ্যালয়ের মাঠকে খেলাধূলার উপযোগী করে তোলা হবে এবং প্রতিবছর খেলাধুলার আয়োজনে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নবীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net