ঢাকা   ০২:৩৬:১৮ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

গোপালগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ ৮ দিন পর উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ
কলেজ ছাত্র হাবিল সিকদার (১৯) এর লাশ ৮ দিন পর উদ্ধার
করেছে পরিবারের সদস্যরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের
টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায়
মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায়
একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়
এলাকাবাসী। খবর পেয়ে মৃত হাবিল সিকদারের ছোট
ভাই রাসেল সিকদার ঘটনা স্থলে গিলে হাবিল
সিকদারের লাশ বলে সনাক্ত করে বাড়ি নিয়ে যায়।

উল্লেখ্য যে, গত বুধবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে
১০টার দিকে ঝাকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর
এলাকায় নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এ
সময় সে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাবার পর
আর সে পানি থেকে না ওঠায় লোকজন তাকে
খোঁজাখুজি করে। খুলনা থেকে ডুবুরী দল এসেও
তার লাশ উদ্ধার করতে পারেনি।
হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার
চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের
ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী
ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি