1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টঙ্গীতে মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৬ বার

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেটে মাত্র ১৪ দিনে এ ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শত শত মহিলা ও কলেজ পড়ুয়া ছাত্রী রাস্তায় দাড়িয়ে আন্দোলন করতে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ চেষ্টা চালিয়ে যায়।

ভুক্তভোগী ইমা আক্তার বলেন, আমার ১ লক্ষ টাকা লাভের আশায় এইসিওএস কোম্পানিতে বিনিয়োগ করি। কিন্তু আজকে সকালে এসে দেখি প্রতিষ্ঠানের অফিসে তালা ঝুলানো। শুধু আমি না আমার মতো আরো ৪ হাজার মেয়ে লাভের আশায় এই প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।
ভুক্তভোগী মারিয়া আক্তার বলেন, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্রী। আমার দুই বান্ধবীর মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের সদস্য হই এবং ৫০ হাজার টাকা বিনিয়োগ করি। কিন্তু আজকে সকালে এসে দেখি প্রতিষ্ঠানের অফিসে তালা ঝুলানো। আমার আয়ের টাকায় আমার পরিবার চলে, কিন্তু এই পরিস্থিতির কারণে ‍বর্তমানে আমার পরিবারকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে।
ভুক্তভোগীরা আরও জানান, প্রতিষ্ঠানের ভিতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। প্রতিষ্ঠানের ভিতরের কোন তথ্য বাইরের কারও সাথে আদান-প্রদান নিষিদ্ধ ছিল। এছাড়া অফিসটি পূর্বে বোর্ড বাজারে ছিল। কিন্তু অফিসটিতে গণমাধ্যমকর্মীরা গিয়ে অফিস সম্পকে বিস্তারিত জানতে চাইলে দ্রুত তাঁরা প্রতিষ্ঠানটি হোসেন মার্কেটে স্থানন্তর করেন।

জানা গেছে, গাছা থানা মহিলা শ্রমিকলীগ নেত্রী নিশী আক্তার এই কর্মকান্ডের সরাসরি সাথে জড়িত। তিনি বলেছেন, যদি এই প্রতিষ্ঠান ভুক্তভোগীদের টাকা না ফিরিয়ে দেয়, তাহলে তিনি তার বাড়ি-ঘাড়ি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করবেন। তাছাড়া নিশি আক্তার প্রতিষ্ঠানের সাখে জড়িত থাকার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এছাড়াও শ্রমিকলীগ নেত্রী রওশনারা আক্তার রুপা ও পারভীন আক্তারের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, টঙ্গী হোসেন মার্কেটে এইসিওএস কোম্পানি মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এক পর্যায়ে মহিলা ও কলেজ পড়ুয়া ছাত্রী রাস্তায় দাড়িয়ে আন্দোলন করে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net