1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-৫ আসনের উপনির্বাচন মনোনয়ন এগিয়ে হারুন-উর-রশীদ সিআইপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা-৫ আসনের উপনির্বাচন মনোনয়ন এগিয়ে হারুন-উর-রশীদ সিআইপি

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার

ঢাকা-৫ আসনের উপনির্বাচন মনোনয়ন এগিয়ে আছে হারুন-উর-রশীদ সিআইপি।এই আসনে কে হচ্ছেন নৌকার মাঝি তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতুহল বিরাজ করছে।
এই আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে অবদান রাখা এ ব্যবসায়ী নেতাকে এবার মূল্যায়ন করার দাবি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।
স্থানীয় লোকজন জানায়, হাবিবুর রহমান মোল্লার অবর্তমানে আসনটির রাজনীতিতে নানা পরিবর্তনের আভাস ফুটে উঠেছে। অন্তঃকোন্দলের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় এই আসন এলাকায় দলকে সুসংগঠিত করতে মো. হারুন-উর-রশীদকে মনোনয়ন দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে বলে অনেকের মত। জনপ্রিয়তার বিচারেও পরিশ্রমী, সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী এবং মিশুক হারুন-উর-রশীদ এগিয়ে রয়েছেন বলে স্থানীয় লোকজনের ধারণা।
ব্যাবসায়িক সফলতার পাশাপাশি হারুন-উর-রশীদ নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সংগঠনের। সদস্যদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে টানা ছয় মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)।এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। রপ্তানিতে বিশেষ অবদানের জন্যও সাফল্যের মুকুট পরেছেন মাথায়। টানা ১৭ বার নির্বাচিত হয়েছেন কমার্শিয়াল ইম্পটেন্ট পারসন (সিআইপি)। বস্ত্র রপ্তানি খাতে পুরস্কার পেয়েছেন ১৬ বার। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ টুইস্টিং মিলস অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর পরিচালক এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টাও তিনি। হারুন-উর-রশীদ বহু শিক্ষাপ্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যও তিনি।
এবিষয়ে হারূন-উর-রশীদ সিআইপি বলেন আমি যদি নৌকার টিকিট পাই তবে ঢাকা-৫ আসনকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবো। এবং সাধারণ মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net