ঢাকা   ০৩:৪৭:০২ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী বিউটির মোটর শোভাযাত্রা

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রধান দুই দল তাদের মনোনিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেনি। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা। আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মরহুম সাংসদ ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটির বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। শনিবার দুপুরে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা।

রাণীনগর উপজেলা তার নিজ বাড়ি গোনা ইউনিয়নের ঝিনা গ্রাম থেকে সহস্রাধিক মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রাণীনগর হয়ে আত্রাই উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ পথসভায় ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সুলতানা পারভিন বিউটি ও তার ছেলে ইশতিয়াক আলম ইফতি।

শোভাযাত্রাকালে বিউটি সাংবাদিকদের জানান, আমি ইসরাফিল আলমের পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ইসরাফিল আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। আমি দৃঢ় ভাবে বিশ^াস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি