1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহা ধুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মহা ধুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৪ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মহা ধুুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পূজা, অর্চণা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ভাদ্র সংক্রান্তি পালিত হয়। ভাদ্র সংক্রান্তি যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে।

কুরমনি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দেবাশিষ বিশ্বাস জানান, ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ আশ্বিন মাস শুরুর আগের দিন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা ভাদ্র সংক্রান্তি পালন করে আসছে। এদিন ভোরে বাড়ির মা-বোনেরা ঘর-দুয়ার লেপে মুছে পরিষ্কার করেন। ধুয়ে মুছে পরিস্কার করেন গৃহস্থালী ব্যবহৃত চেয়ার টেবিল, দা কাচি, পাটা-শীল, কোদল-কোটা, ধামা-কুলা ইত্যাদি সব আসবাবপত্র। পরে তাতে তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে উঠানে সুন্দর করে সাজিয়ে রাখেন। তারপর সেখানে আসন পেতে শুরু করেন শ্রী শ্রী বিশ্বকর্র্ম্মা পূজা। পূজায় ছাতুর তৈরী বিভিন্ন পিঠা পায়েস দিয়ে ভোগ সাজানো হয়। শাস্ত্রে বিশ্বকর্ম্মাকে শিল্পের দেবতা বলা হয়।

বাংলা ৩১ শে ভাদ্র তার পূজা দিলে গৃহ ও ব্যবসায়িক মঙ্গল হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। সে বিশ্বাস থেকে গ্রামের ঘরে ঘরে ভাদ্র সংক্রান্তি উদযাপন বা বিশ্বকর্ম্মা দেবের পূজা দেওয়া হয়। নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকার ৩৪৯ পৃষ্ঠায় বিশ্বকর্ম্মা পূজার উল্লেখ রয়েছে। বিশ্বকর্ম্মা পূজাই মূলত সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভাদ্র সংক্রান্তি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net