1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীনগরে সরকারি কর্মচারী সমিতির বিদায়ী সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

রানীনগরে সরকারি কর্মচারী সমিতির বিদায়ী সংবর্ধনা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

নওগাঁর রানীনগরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহায়ক ও বাংলাদেশ ৪র্থ শ্রেনির সরকারি কর্মচারী সমিতি রানীনগর উপজেলা শাখার সদস্য আলম হোসেনের বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন।

বাংলাদেশ ৪র্থ শ্রেনির সরকারি কর্মচারী সমিতি রাণীনগর উপজেলা শাখার সভাপতি আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাকসুদুল রহমান সনি।

অন্যান্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ আমজাদ হোসেনসহ ৪র্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রয়াত কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বদলী জনিত বিদায়ী কর্মচারী আলম হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net