1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত॥ মোট আক্রান্ত ৪৪২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শেরপুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত॥ মোট আক্রান্ত ৪৪২

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩২ বার

শেরপুরে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষায় ওই ৪ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২, নকলা ও শ্রীবরদীতে ১ জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪৪২ জন, যা মোট নমুনা পরীক্ষার ৭.৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৮৪ জন, যা মোট শনাক্তের ৮৭ ভাগ। আর ৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট শনাক্তের ২.০৫ ভাগ।

সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, শনিবার পর্যন্ত আক্রান্ত ৪৪২ জনের মধ্যে শেরপুর সদরে ২১৮, নকলায় ৬৯, নালিতাবাড়ীতে ৭৮, ঝিনাইগাতীতে ৩৮ ও শ্রীবরদী উপজেলায় ৩৯ জন রয়েছেন। তাদের মধ্যে ১২ জন চিকিৎসকসহ ৬১ জন স্বাস্থ্যকর্মী আর ৪০ জন পুলিশ সদস্য রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫ হাজার ৬৮৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৬৬৮ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৬ জনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net