ঢাকা   ০৯:২৮:৫৬ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

অশোক দাশ, সীতাকুণ্ড,চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীতাকুণ্ডের ফৌজদার হাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ দেয়াল তুলে জনগনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টা থেকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে রাখলে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় উভয়মূখী ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক অবরোধে আটকা পড়ে ঘটনাস্থলে ছুটে যান সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।
জানা যায়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ দেওয়াল তুলে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। তারা জানান, ১৯৫৬-১৯৫৭ সনে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে অত্র এলাকার স্থানীয় বাসিন্দাদের নিকট হতে ১২৬ একর জায়গা অধিগ্রহণ করে। কলেজ প্রতিষ্ঠা হবে এমন ঘোষনায় সরল মনে এলাকার ভূমি মালিকগণ নামমাত্র মূল্যে উক্ত জায়গা প্রদান করে। এলাকার জনগণ কলেজ প্রতিষ্ঠার পূর্বে শত বছর এবং কলেজ প্রতিষ্ঠার পর হতে ৬২-৬৩ বছর যাবৎ যাতায়াতের একমাত্র রাস্তা হিসাবে ব্যবহার করে আসছিল। বর্তমানে হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দেওয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেয়। এলাকাবাসী দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেও কোন সমাধান না পেয়ে মহাসড়ক অবরোধে বাধ্য হয়।
আগামী রোববার কলেজ কর্তৃপক্ষের সাথে এলাকাবাসীর বৈঠকের আশ্বাসে এবং
ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের অনুরোধে জনসাধারণ সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নেন।

১৭/০৯/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি