1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু রাজারকুল ইউনিয়নের বৈদ্যেরখীল এলাকা থেকে চাকমারকুলে ৫ হাজার ৮২৩ ইয়াবাসহ ২ কারবারি আটক করেছে র্যাব।

তারা হলো- চাকমারকুল মাদ্রাসা গেইট এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে সাদ্দাম হোসেন (২৮) এবং নয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দু রহিম (৪৫)।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যেরখীল রাস্তার মাথা থেকে তাদের আটক করে র্যাব ১৫ এর একটি চৌকশ আভিযানিক দল।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রামু থানাধীন বৈদ্যেরখীল রাস্তার মাথা সুরঞ্জন বড়ুয়ার দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৫,৮২৩ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে , দীর্ঘদিন যাবত তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net