1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিকদের সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিকদের সমাবেশ অনুষ্ঠিত

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২৪ বার

কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিকদের এক সমাবেশ শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক এড. আবিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সম্পাদক নওশের আলী খান, সাবেক সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, স.ম. ইব্রাহীম, মাখন লাল সরকার, রোখসারুল ইসলাম, জাকির হোসেন লুলু, প্রদীপ নন্দী, সান্টু কুমার দাশ, স্বপন দত্ত, দেবাশীষ বড়ুয়া দেবু, নাছির উদ্দিন চৌধুরী, অশোক কুমার নাথ, মোস্তাফিজুর রহমান, দিদারুল আলম, রঞ্জিত কুমার দে, রূপন চক্রবর্ত্তী, বশির আহমদ, শিব্বির আহমেদ রাশেদ, বিশ্বজিৎ বড়ুয়া, গোলাম সরওয়ার প্রমুখ।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশে কল্পলোক মিডিয়া টাওয়ার নির্মাণ দায়িত্বপ্রাপ্ত বিল্ডার্স প্রতিষ্ঠান জেনেসিস এর পক্ষ থেকে ব্যাখ্যামূলক অলিখিত প্রতিবেদন পেশ করেন- প্রতিষ্ঠানটির পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন চৌধুরী।

সভাপতির বক্তব্যে সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত বলেন- আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদঃ ৩৭-এ দেয়া অধিকার বলে সভা, সমাবেশ, বৈঠকে যোগদানের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সেই অধিকারে আমরা বৈঠকে যোগ দিয়েছি। সংবিধানের অনুচ্ছেদঃ ৩৯ এ দেয়া দেয়া অধিকার বলে, যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আমরা মত ব্যক্ত করতে পারব। এই অনুচ্ছেদ, বাধা-নিষেধ হলঃ মানহানি, আদালত অবমাননা, শালীনতা, জনশৃঙ্খলা, অপরাধ সংঘটনে প্ররোচনা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পন্ন হানিকর কোন কিছু বলা যাবে না। এই বাধা নিষেধগুলো মেনেই আজ আমরা মত ব্যক্ত করি। আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে সংঘবদ্ধভাবে, স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব দিয়ে। দেশের সংবিধানের অনুচ্ছেদঃ ৩৮-এ দেয়া অধিকার বলে আমরা প্রয়োজনে সমিতি, সংগঠনও করতে পারব। প্রতিটি নাগরিকের আশ্রয় বা বাসস্থানের ব্যবস্থা করা অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সংবিধানের অনুচ্ছেদঃ ১৫ তে রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালকদের উপর এই দায়িত্ব ন্যস্ত। প্রয়োজন হলে আমাদের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, দফতর বা অধিদফতরকে সম্পৃক্ত করতে পারি।

সমাবেশে বিল্ডার্স প্রতিষ্ঠান জেনেসিসকে ৬৭জন সাংবাদিকের প্রাপ্য ফ্ল্যাট ভাড়া পরিশোধ এবং সকল প্রকার জটিলতার অবসান ঘটিয়ে নির্মাণ কাজ পুনরায় শুরু করে যতদ্রুত সম্ভব ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার তাগিদ দেয়া হয়।

সমাবেশে এ বক্তব্যের প্রেক্ষিতে বিল্ডার্স প্রতিষ্ঠানের পক্ষে মহসিন চৌধুরী বলেন- প্রকৃত ফ্ল্যাট মালিক সাংবাদিকদের সহযোগিতা পেলে ভাড়া পরিশোধ এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া সম্ভব।

সমাবেশে সর্বসম্মতিক্রমে সমাবেশের আহ্বায়কদ্বয় সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, সাবেক সম্পাদক এডভোকেট আবিদ হোসেনসহ চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, নওশের আলী খান, মাখন লাল সরকার, রোখসারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৭ সদস্য বিশিষ্ট কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক সমিতি গঠন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ -৩৮ এ প্রদত্ত অধিকার বলে এই কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net