ঢাকা   ০১:২৭:৫২ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

গোবিন্দগঞ্জের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শীতলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার লাভলীর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এলাকাবাসীর বানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার লাভলী তার ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে কতিপয় কুচক্রিমহলের সঙ্গে আতাত করে বিদ্যালয়ের শিক্ষা কাজে ব্যাবহৃত টিনসেড ঘরটি ওয়ার্কসনে দেয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে কমিটির সদস্যদের নিকট থেকে ফাঁকা রেজুলেশন খাতায় সহি স্বাক্ষর নিয়ে গোপনে রেজুলেশন করে অফিসে জমা দেয়ার জন্য পায়তারা করে।

বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা এবং এলাকাবাসী জানতে পেরে গত ১৪ অক্টোম্বর বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যাবহার, স্বেচ্ছাচারিতা ও তথ্য গোপন রাখায় প্রধান শিক্ষিকা কামরুন্নার লাভলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে।

এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, এলাকাবাসী নুর আলম আকন্দ, মাহাবুবর রহমান, ইসমাঈল হোসেন আকন্দ ও মকবুলার রহমান মত্তু। মানববন্ধন শেষে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বরাবরে দাখিল করে। যাহার অনুলিপি মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেরা প্রকৌশলী গোবিন্দগঞ্জ গাইবান্ধা বরাবর প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি