1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৮৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে চলামান (৪-১৭ অক্টোবর) ১৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. শিব্বির আহমদ ওসমানী। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

উপজেলা স্বাস্থ্য সহকারী (ইনচার্জ) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আদর্শ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মো. মহি উদ্দীন মুকুল, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান হারুন, স্থানীয় ইউপি সদস্য ফারুক বেপারী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাকিল, সিএইচসিপি মো. আব্দুল কাদের সোহাগ, মো. জহিরুল ইসলাম মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি “করপাটি মানবতার ডাক সামাজিক সংগঠন” এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net