1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিনঃ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিনঃ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শান্ত

নিজস্ব সংবাদদাতা, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৯৩ বার

আগামী ২০ অক্টোবর শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ করব না ও সকল শ্রেনী পেশার মানুষ আমার কাছে নিরাপদে থাকবে।
১৮ অক্টোবর রবিবার বিকেল ৪টায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল চত্ত্বরে রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সঞ্চালনায় পথসভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত একথা বলেন।

পথসভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, এম.এ মতিন আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, মঠবাড়ীয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান, মোড়েলগঞ্জ পৌর মেয়র মনিরুল হক তালুকদার, অাওয়ামী লীগ নেতা সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা,।ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, কৃষকলীগ সভাপতি এম ওয়াদুদ আকন, শ্রমিকলীগ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম ও শরীফ খাইরুল ইসলাম।

আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, আমি নির্বাচিত হলে আমার পিতা শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net