1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদীর সম্মেলন কক্ষে আহ্বায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপারগণ এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জ গণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাক প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। করনার প্রেক্ষাপটে পূজামণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন এ উৎসব উদযাপনের পক্ষে সকলে মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net