1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ১ প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

পটিয়ায় ১ প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরি

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৬০ বার

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের আমজুর হাটের জিএম কেমিক্যাল নামের একটি কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় অফিস ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেনে। ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান।
অভিযানে জিএম কেমিক্যালে উৎপাদিত আনুমানিক ১০০ কার্টন (৩০ হাজার পিস) মশার কয়েল ধ্বংস এবং প্রায় ৪০০ কার্টনসহ (১ লাখ ২০ হাজার পিস) কারখানা সিলগালা করা হয়।
এ বিষয়েবি এসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ জানান, নিম্নমানের ও অবৈধ মশার কয়েল মানব স্বাস্থ্য বিশেষ করে গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net