1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায় প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মানিকছড়িতে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায় প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৫৮ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়িতে কানাডা সরকারের অর্থায়নে বাস্তাবায়িত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও জিআইইও চন্দন ত্রিপুরা’র সঞ্চালনায় অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শুভাশীষ বড়–য়া, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুজশা চাকমা, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা কিউলী দেওয়ান, জেলা মনিটরিং অফিসার পাইওমং চৌধুরী, উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসাজাই চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, একটি শিশু যখন ছোটবেলা থেকেই দেখবে তার পরিবারে নারীকে সম্মান দেখানো হয়, মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, নারীর অধিকার নিশ্চিত করা হয়, তখন শিশুটি বড় হয়েও সেই চর্চা করবে ও নারীর প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন। ঠিক তখননি নিরাপদ সমাজ তৈরি হবে। এছাড়া আমাদের দেশে নারী ও কন্যাশিশু এখনো বিভিন্ন ধরণের বাধা ও সহিংসতার শিকার হচ্ছে। বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন নিপীড়ন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বলেন, শুধু আইনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। তাই পুরুষের সহযোগিতামূলক মনোভাবের প্রয়োজন। পুরুষের সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর হবে এবং নারীর এগিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net