1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া, আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

মীরসরাইয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া, আহত ১০

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫২৫ বার

মীরসরাইয়ে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১০ নেতাকর্মী সহ আহত হয়েছে এক পথচারী নারী। একপর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ২০ রাউন্ড গুলি ছুঁড়ে। ১৭ অক্টোবর (শনিবার) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম (২০), সাকিবুল ইসলাম (১৯), তারেক (২১), উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (২৩), আরিফ হোসেন (২৬), ছাত্রলীগ কর্মী আল আমিন (২১), জনি (২৮), পথচারী রশিদ আহম্মদ (৪৫) ও আলেয়া বেগম (৩২)। বাকি জনের নাম-পরিচয় জানা যায়নি৷

এর আগে, ১৭ অক্টোবর উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উত্তর জেলা ছাত্রলীগ। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আহ্বায়ক করা হয় মাসুদ করিম রানাকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক পদে হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুল ইসলাম, ফাহিুমুল হুদা, মিথুন শর্মা। সদস্য করা হয়েছে রিফাত হোসেন সাদ্দাম, নাজমুল হাসান মুন্না।
কমিটি ঘোষণার পর পর নতুন কমিটির নেতৃত্বে মীরসরাই সদরে আনন্দ মিছিল বের করলে সেখানেই নবগঠিত কমিটি ও বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের সাথে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নতুন কমিটির যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ জানান, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সমর্থকরা বিপরীত দিক থেকে উস্কানিমূলক স্লোগান দেয়ায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, কোন প্রকার আলাপ আলোচনা না করেই হঠাৎ করে অছাত্রদের নিয়ে আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে অরাজক অবস্থার সৃষ্টি করেছে। কর্মী সমর্থকদের বেধড়ক পিটিয়ে জখম করেছে। অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় তাদের স্প্রিন্টারের আঘাতে আমার বাড়ির ভাড়াটিয়া আলেয়া বেগম, হান্নান, আরিফ সহ অনেকেই আহত হয়েছেন।
নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালনের জন্য নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করলে কিছু লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় আল-আমিন ও জনি নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ার শেল ও ২০ রাউন্ড শট গানের গুলি ব্যবহার করেছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net