ঢাকা   ০৫:৪১:১৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাউজানে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে আটক ধর্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
২০২০ সালে এক বছরে এবার মহামারী করোনা ভাইরাসকেও ছাড়িয়ে গেছে ধর্ষণের ঘটনা। প্রতিদিন দেশে কোন কোন জেলায় ঘটছে নারী ও শিশু ধর্ষণের মতো ঘটনা।চট্টগ্রামের রাউজানে সাধন বড়ুয়া নামের (৬০) এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীর ছাত্রী ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর শিশুটির হাতে ৫০০ টাকার নোট ধরিয়ে দেয়া হয়।এঘটনার ২দিন পর অভিযুক্ত সাধন বড়ুয়ার বিরুদ্ধের অবশেষে মামলা নিল রাউজান থানা পুলিশ।৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাউজান থানায় এ মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা সুকুমার বড়ুয়া।মামলা নং ০৭। শিশু ও নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় এ মামলা রুজু করা হয়।র‌্যাব-৭ এই ঘটনায় জড়িত ধর্ষক সাধন বড়ুয়া (৭৫) কে গ্রেফতার করেছে।জানা যায়,
গত শনিবার বিকেলে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দন কানন এলাকায় এই ধর্ষণের ঘটনাটি ঘটে।মামলার এজাহার সূত্রে জানা যায়,সাধন বড়ুয়া গতকাল ৩ অক্টোম্বর শনিবার বিকেলে আনুমানিক ৪ টার সময় অবুজ মাতৃহারা নাবালিকা শিশুটিকে ফুঁসলিয়ে ও লোভ লালসা দেখিয়ে তার বসতঘরের দক্ষিণ পার্শ্বের পুকুর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষন করে ৫শত টাকার একটি নোট হাতে ধরিয়ে দেন।পরে শিশুটির পিসি তার হাতে ৫০০ টাকার নোট দেখে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনা খুলে বলে।মামলা বিলম্বে দায়ের করার কারণ জানতে চাইলে দাবি সুকুমার বড়ুয়া বলেন, যিনি ধর্ষক তিনি আমার আত্মীয়, একারণে আমরা বিষয়টি সমঝোতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা এটাকে অপরাধ মনে করছেনা বিধায় মামলা করতে বাধ্য হয়েছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সোমবার সন্ধ্যায় ধর্ষণ মামলা রুজু হয়েছে।ভিকটিম থানা হেফাজতে আছে তাকে মঙ্গলবার পরীক্ষার জন্য পাঠানো হবে।র‌্যাব-৭ এর হাটহাজারী অফিসে যোগাযোগ করা হলে জানানো হয় ধর্ষক পালিয়ে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ঘরে আশ্রয় নিতে যাওয়ার পথে ওই গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় র‌্যাব-সদস্যরা ধর্ষককে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি