ঢাকা   ০২:৫৮:৪৯ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

রাজশাহীতে জেএমবির তন সক্রিয় সদস্য আটক

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহীর মহানগরীর অদূরে বেলপুকুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ ( জেএমবি) এর সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান (৩৯), একই থানার আগলা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুলের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও পুঠিয়া উপজেলার শিবপুর জাগিরপাড়া এলাকার এনামুল হকের ছেলে জিয়াউর রহমান (৪০)। গত বুধবার দিবাগত রাতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আব্দুল হান্নান ও শহিদুল ইসলাম কে আটক করে ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে জিয়াউর রহমানকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি