ঢাকা   ০৩:৪২:১৯ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

লায়ন্সরা আর্তমানবতার সেবায় এগিয়ে যাচ্ছে – লায়ন্স জেলা গভর্নর

মো. আবদুস সবুর, চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৪০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাউথ এশিয়ার ১ম লিও টু লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টার ৩৫নং ওয়ার্ড খাল পাড় এলাকায় ডিপটিউবওয়েল পুনঃসংস্কারের মধ্য দিয়ে তাদের ১ম স্থায়ী প্রজেক্ট এর উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর গভর্নর লায়ন ডা: সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ।

শুক্রবার ৯ অক্টোবর বিকালে ৩৫নং ওয়ার্ড খালপাড় এলকায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনিসুর রহমানের সভাপতিত্বে ডিপটিউবওয়েল পুনঃসংস্কার শেষে
জন-উপোযোগী করে জনসাধারণের জন্য উন্মোক্ত করে দেন।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি অশেষ কুমার উকিল, আরসি-১০ লায়ন উত্তম কুমার, জোন চেয়ারম্যান লায়ন আবদুর রহিম।

ক্লাব সেক্রেটারী লায়ন জিয়াউল হক সোহেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের প্রেসিডেন্ট ডা. দিবাকর সেন, লায়ন্স ক্লাব অফ ব্লুমিং স্টারের ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন আরমান রসুল, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন এহসানুল হক, ট্রেজারার লায়ন মহিউদ্দিন জিকু, জয়েন্ট সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রোমান, সিএলএফ কর্ডিনেটর লায়ন রেজওয়ান আদর, ক্লাব প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন পাপিয়া পাল, লায়ন আশিক আলী আজগরি, লায়ন মশিউর রহমান মাহি, লায়ন আবদুল কাদের অভি, লায়ন সত্যজিৎ দাশ, লায়ন রাকিবুল, লায়ন এম. এ সবুর, লায়ন এডভোকেট ওমর ফারুক, লায়ন শামীম আজাদ রুবেল, মো: আবির সহ প্রমূখ।

লায়ন্স গভর্নর সুকান্ত ভট্টাচার্য্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমাজ গঠনে লায়ন্সদের ভূমিকা এখন অগ্রগামী। লায়ন্সরা আর্তমানবতার সেবায় এগিয়ে যাচ্ছে। প্রতিটা ধর্মেই মানুষ এবং প্রানীদের পানি পান করানোর জন্য নির্দেশ দেওয়া আছে। আশা করি আজকের এই মহৎ প্রোগ্রামটি লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি