1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শরণখোলায় নৌকা মার্কার পথসভা অনুষ্ঠিত

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২১৮ বার

জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের উন্নয়নসহ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এবং বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়নে বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন বক্তারা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় খোন্তাকাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে আয়োজিত ও ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার তাইজুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুল আলম সাহেব, জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা অাওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু অম্বরিশ রায়, আওয়ামীলীগ নেতা সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগেরর সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন, উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ধানসাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, নৌকা আমার প্রতিক নয়, জননেত্রী শেখ হাসিনার প্রতিক, বাংলার গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোটারদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net