ঢাকা   ১০:৪০:৩২ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ ধর্ষণের প্রতিবাদ মিছিল করায়

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশ ব্যাপী আলোচিত ধর্ষণের প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ায় শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ।

জেলার জুড়ী উপজেলায় এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাকে পেটানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে জুড়ী উপজেলার নাইট চৌমূহনা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায় সম্প্রতি এমসি কলেজে ছাত্ররীগ নেতাকর্মীর গণধর্ষণসহ সারাদেশের ধর্ষণকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার জুড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এই রেশ ধরে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী মিলে শাহাব উদ্দিন (২৭) নামের ওই শিক্ষার্থীকে বেদড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী শাহাব উদ্দিন বলেন জুড়ীতে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল হয়। সেটিতে আমিও ছিলাম।

এই টার্গেট নিয়ে দুপুরে জুড়ী বাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া আমার মোটরসাইকেলে উঠে। বলে আমার সাথে কথা আছে। চা খেতে খেতে বলা যাবে। এই বলে তারা আমাকে নাইট চৌমুহনায় নিয়ে যায়। ওখানে আগে থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের বেদড়ক পিটুনীতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আমার মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল বিষয়টি অস্বীকার করে বলেন এরকম কোনো ঘটনা ঘটেনি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন আমরা এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। বিকেলে চৌমুহনায় একটি মোটরসাইকেল পেয়েছি। মালিকানা যাচাইয়ের জন্য সাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।

……..সূত্র মানবজমিন…….

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি