ঢাকা   ০৯:১৫:২৯ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী হুইপ সামশুল হক চৌধুরী

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শনিবার (17 অক্টোবর)পটিয়া উপজেলা পরিষদ গেইটের বিপরীত পাশে আরাকান সড়ক থেকে এস আলমের বাড়ি যাওয়ার সংযোগ সড়ক এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নামে এস আলম গেইটের উদ্বোধনকালে একথা বলেন। দৃষ্টিনন্দন তোরণটি পটিয়া পৌরসভার অর্থায়নে নির্মিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরওয়ার হায়দার, পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, সাইফুল ইসলাম মাসুদ সাহেব শুধু পটিয়ার গর্ব নন আমাদের সবার এবং জাতির গর্ব। পটিয়া সহ দেশের বেকার যুবকদের কর্মসংস্থান করেছেন।

বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। গত ১১ বছর পটিয়ায় যে উন্নয়ন হয়েছে বিগত ৩০ বছর তা হয়নি। পটিয়ায় শতশত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। ব্রীজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে গরীব ও অসহায় মানুষকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি