1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতার মার্কেট পরিদর্শ করেন বিএনপি নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

সোনারগাঁয়ে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতার মার্কেট পরিদর্শ করেন বিএনপি নেতৃবৃন্দ

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৪৩ বার

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর এলাকায় সম্প্রতি অগ্নিকান্ডে ভস্মিভুত হওয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইয়াছিন মিয়ার মার্কেট পরিদর্শন করেছেন থানা বিএনপি নেতৃবৃন্দ।

গতকাল সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের নেতৃত্বে তারা পুড়ে যাওয়া মার্কেট দেখতে যান।

এসময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও পৌরসভা বিএনপির আহবায়ক শাহজাহান মেম্বার, থানা যুবদলের আবায়ক কমিটির সদস্য নূর-ই-ইয়াসিন নোবেল, আশরাফ মোল্লা, থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়া, মাসুদ রানা বাবু, শাহজালাল প্রমূখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মার্কেটের মালিক সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইয়াছিন মিয়ার প্রতি সমবেদনা জানান ও শান্তনা দেন। ক্ষতিপুরণ কাটিয়ে ওঠার জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য অগ্নিকান্ডে থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন মিয়ার মার্কেটের মুদি দোকান কনফেকশনারী, ষ্টেশনারী দোকানসহ মার্কেটের ১০/১২টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net