1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

সোনারগাঁয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৪৪ বার

সোনারগাঁ পৌরসভা গোয়ালদী এলাকায় আব্দুর রাজ্জাক নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ।

গত মঙ্গলবার রাতে গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় চালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে গতকাল বুধবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন । আহত অটোরিকশা চালক পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আবু জাহেরের ছেলে।

জানাযায়, আদমপুর বাজার থেকে ছদ্মবেশে মহিলাসহ তিনজন যাত্রী ৪০ টাকা ভাড়ার বিনিময়ে গোয়ালদী খাঁন বাজার যাওয়ার জন্য অটোরিকশায় উঠে। পরে ভেতরের পাটালপাড়া রাস্তা ব্যবহার করে যাওয়ার জন্য ছদ্মবেশী ছিনতাইকারীরা অনুরোধ করে।

অটোরিকশা চালক সরল মনে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গোয়ালদী যুবলীগ নেতা জাকির ভূইয়ার বাড়ির পাশে মুরগির খামারের নির্জন এলাকায় অটোরিকশা চালককে পেছন থেকে মাথায় রাম দা দিয়ে কোপ মারে। এক পর্যায়ে অটোরিকশা অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে অন্য এক অটোরিকশা চালকের সহযোগিতায় আহত রাজ্জাক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন , এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শাহ জালাল
সোনারগাঁ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net