ঢাকা   ১২:৪১:০৪ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বদরুল হকঃ,
আনোয়ারায় দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন আটক রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। আটককৃত যুবকের নাম আশিকুর রহমান নয়ন (১৮)।
গত সোমবার (৫ অক্টোবর) বেলা ২টার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে একইদিন রাত ১০টায় আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
আটক আশিকুর রহমান নয়নের সাথে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দু’মাস আগে বিয়ের প্রলোভনে ফেলে ওই ছাত্রীকে অন্যত্র নিয়ে আটকে রাখে । ঐ ঘরে নয়ন ছাত্রীকে ধর্ষন করত। পরে মেয়েটি সেখান থেকে পালয়ে আসতে সক্ষম হয়।

র‍্যাব-৭ এর এএসপি তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন,বিয়ের প্রলোভনে মেয়েটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর মেয়েটিক ধর্ষনের অভিযোগ পেয়ে র‍্যাবের একটি দল তদন্ত নামে। পরে র‍্যাব গহিরা থেকে অভিযুক্ত নয়নকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি