1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অদম্য নাজিপুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

অদম্য নাজিপুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক ঃ “পরিবেশকে গাছ উপহার দিই,দূষনমুক্ত সবুজ পৃথিবী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ৫ অক্টোবর,সোমবার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা ভিত্তিক অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ‘অদম্য নজিপুর’ এর আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।অদ্যই সকাল ৯ টা থেকে নজিপুর পৌর এলাকায় অবস্থিত নজিপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে মেহগনি,অর্জুন,নিম,জলপাই,পেয়ারা সহ বিভিন্ন ফলজ ও ঔষধী গাছ লাগানো হয়। বজ্রপাত প্রতিরোধে কিছু তালবীজও রোপন করা হয় উক্ত কর্মসূচীতে। পর্যায়ক্রমে এই বৃক্ষরোপন কার্যক্রম নজিপুর পৌরসভার অন্যান্য এলাকা ও পত্নীতলা থানার বিভিন্ন ইউনিয়নেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ‘অদম্য নজিপুর’ এর সংগঠকগন।এসময় উপস্থিত থেকে বৃক্ষরোপন করে কর্মসূচী শুরু করেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম বাবু।তিনি বলেন এরকম সামাজিক উদ্যোগে সবসময় সার্বিক সহায়তা অব্যহত থাকবে।এসময় আরো উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, নজিপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোফাজ্জল হোসেন, নজিপুর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, নজিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোজাহার আলী এবং ‘অদম‍্য নজিপুর’ সংগঠনের সংগঠক ও ভলান্টিয়ার বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net