1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

কক্সবাজারে অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৫৮ বার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় তারাবনিয়ারছড়া এবং পেশকারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় মো: জহির উদ্দিন, পিতা: আহম্মদ হোসেন, অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ইটের গাথুনি ভেঙ্গে দেয়া হয় এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ (১) ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার মৌলানা নুরুল হক কবির, পিতা: মরহুম হাশেম উদ্দিন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ২য় তলার কলাম ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

অপরদিকে পেশকারপাড়ায় মো: বাদশা, পিতা: আবুল হোসেন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ১ তলা নির্মাণাধীন ভবন ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net