1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাত রোধে তালবীজ রোপণ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার

কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে তালবীজ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষে প্রাকৃতিক দূর্যোগ, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ সহায়ক ভূমিকা পালনের গুরুত্ব অনুধাবন করে দেড় কিলোমিটার রাস্তায় তালবীজ রোপণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমানের বাড়ির সামনে থেকে আড়িয়াল খাঁ নদ পর্যন্ত রাস্তার দু’পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ছয়শত তালবীজ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সন্ধানী’র প্রতিষ্ঠাতা ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহমান রুমী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ মিয়া, উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সমাজকর্মী হাসান মাহমুদ আতাউর, আশরাফিজুর রহমান হৃদয়, হাসিবুর রশিদ রাফি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আফজল হোসেন সজল, সোহেল আবেদীন রানা, ফারুক হোসেন, আনোয়ার হোসেন, আতিক হাসান, আল-আমিন, মোস্তাফিজুর রহমান রাব্বুল, তাজুল ইসলাম হিমেল, শাহিন আহমেদ, জোবায়ের সিদ্দিক অটল, মিজানুর রহমান, নাজমুস সাকিব মিঠু, গোলাম জাকারিয়া, বায়জিদ, রাব্বী, রাব্বুল, ওমর শরীফ, নাঈম আহমেদ, মিজান, জিয়া, বাবু, সানা, অলি, সজিব, শফিক, জুবায়েদ, জুনায়েদ, মিঠু, সাকিব, মোহাম্মদ, সাজিদ, তামিম, রাইয়ান প্রমূখ।

২০২১ সালের মধ্যে পঞ্চাশ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে এ বছর ১০ হাজার তালবীজ রোপণ করার আশা ব্যক্ত করেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net