1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৩১ বার

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে মিটামইন থানার ওসি জাকির রাব্বানী জানিয়েছেন।

গত শনিবার বিকাল ৫টার দিকে মিটামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এক বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে ওই পরিবারের ১০ জন আহত হন।

নিহত রমা চাঁন ওরফে ছিপাই বেগম (৬২) গৃহকর্তা আব্দুস সালামের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন তাদের তিন ছেলে, এক মেয়ে এবং পাঁচ নাতি-নাতনি।

কাঠখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম এবং ওসি জানান, গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

‘চারজনের অবস্থা আশঙ্কাজনক’ বলে জানান তারা। সামান্য আহত আব্দুস সালামের দুই ছেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net