1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ০ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার বাড়ি চিনিষ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিয়াম উপজেলার চিনিশ এলাকার মাসুমের ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

 

এছাড়া ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।

 

উল্লেখ্য, গত ২২ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় সিয়াম ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই সিয়াম আত্মগোপনে ছিল।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহলের মতে, অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net