ঢাকা   ০২:২৬:০১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

গুইমারা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির গুইমারায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচীমূলক স্লোগান এবং বক্তব্যের প্রতিবাদে এবং দেশব্যাপী সকল ধর্ষণ, নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ।
সোমবার (১২অক্টোবর) সকাল ১১টায় গুইমারা উপজেলা আওয়ামিলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে এবং সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমিরন পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার প্রমুখ।
বক্তব্য রাখেন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা।
এছাড়া উপস্হিত ছিলেন গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল,সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরিসহ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি