1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৮২ বার

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইতোমধ্যে মাদক মামলায় সংসদ সদস্য হাজ¦ী সেলিমের পুত্র ইরফান সেলিমকে সাজা প্রদান করা হয়েছে। নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্র, মাদক ও ইলেকট্রিক ডিভাইজসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র‌্যাব ডিজি আরো বলেন, এ সব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইন অনুযায়ী বিচার হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় র‌্যাব সদর দপ্তরের এডিজি (এডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, ব্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net