ঢাকা   ০৮:২২:৫২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে শতবর্ষী সরকারি গাছ কেটে নিচ্ছে প্রভাবশালী মাও: ইসমাঈল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি নীতিমালার তোয়াক্কা না করে এবং কোন প্রকার অনুমতি না নিয়ে প্রভাব খাটিয়ে শতবর্ষী একটি সরকারি রাস্তার গাছ (বটবৃক্ষ) কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী মাও: ইসমাঈল হোসেন (৪৫) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের উপর বিদ্যমান দীর্ঘ ১০০ বছরেরও অধিক সময়ের একটি পূরনো বটগাছ উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন পশ্চিম পাড়ার মৃত আফজালুর রহমান মজুমদারের ছেলে ইতালী প্রবাসী মাও: ইসমাঈল হোসেন মজুমদার ও তার চাচাতো ভাই মো: মিল্লাত হোসেন মজুমদার প্রভাব খাটিয়ে কেটে নিচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে কয়েকজন দিনমুজুর রেখে গাছটির বড় বড় ডালপালাগুলো কেটে ফেলে সে।

খবর পেয়ে সচেতন মহল ৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে জানিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয়দের বাঁধার মুখে পড়ে গাছ কাটা থেকে বিরত থাকে সে। তবে কর্তন করা ডালপালাগুলো দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে তার বাড়ীতে রেখেছে মাও: ইসমাঈল। এদিকে শতবর্ষী এ গাছটির ডালপালা কেটে নেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন ভুট্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আজকে আমি এলাকায় ছিলাম না। জরুরী কাজে বাহিরে ছিলাম। গাছ কাটার বিষয়টি আমি অবগত নই, এ ব্যাপারে কেউ আমার কাছে কোনো অভিযোগও করেনি। সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি সম্পর্কে জেনেছি। আগামীকাল খোঁজ খবর নিয়ে এবিষয়ে প্রয়োজনীয় আইনী প্রদক্ষেপ নিব”। এবিষয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কাউছার হামিদ জানান, “গাছ কাটার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি