1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ'লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ০ বার

হোমনার চান্দেরচরে ইউনিয়নে আওয়ামিলীগ থেকে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে হোমনায় এক নেতার বিরুদ্ধে। তিনি দাবি করেন, আওয়ামিলীগের সাবেক দু’জন এমপির নির্বাচনী প্রচারণায়র ছবিগুলি এডিট করা। আওয়ামিলীগ করার প্রশ্নই আসে না!

 

 

 

 

মামলার তথ্যমতে, গত ০১জুন সন্ধায় জামায়াতের কর্মী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।  এ গঠনায় ১২জনের বিরুদ্ধে মামলা করেন মোঃ হেলাল উদ্দিন সরকার। এতে আসামী করা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের বিরুদ্ধে। রায়হান রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক,  বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয় ও কর্মী ছিলেন।

 

 

 

 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, মোঃ হেলাল উদ্দিন সরকার ২০১৮ সালে আওয়ামিলীগের এমপি সেলিনা আহমেদ মেরি ও ২০২৪ সালের ডামি নির্বাচনে আবদুল মজিদের পক্ষে নির্বচনী প্রচরণা করেছেন। এমন অনেক ছবি আছে। ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতাদের সাধে তার যোগাযোগ ও ছবি আছে। তিনি নিষিদ্ধ আওয়ামিলীগের পরামর্শে ছাতদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।

 

 

 

 

 

মামলার বাদী মোঃ হেলাল উদ্দিন সরকার বলেন, এগুলি আমাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা। তারা এগুলি এডিট করে করে। সাবেক এমপি এম কে আনোয়ারের আমলে এ ইউনিয়নের ক্রীড়া সম্পাদক ছিলাম। কখনো এগুলি (আওয়ামীলীগ) করি নাই।

 

 

 

এ মামলার বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, ০১জুন সন্ধায় সংঘর্ষ হয়।

 

লিখিত অভিযোগের ভিত্তিতে সে রাতে মামলা গ্রহণ করি। একজন এসআইকে দায়িত্ব প্রদান করেছি৷

 

এ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইছমাইল জানান, অভিযুক্তদের একজন আটক করে, আদালতে প্রেরণ করা হয়েছে। যাদের আসামী করা হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। প্রতিবেদন জমার পর আরো বিস্তারিত বলতে পারবো৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net