1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইউএনও’র প্রচারাভিযান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইউএনও’র প্রচারাভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৩২ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সামনে শীত। শঙ্কা একটা রয়েছে। মানুষকে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম প্রচার অভিযানে নেমেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান। এ সময় জনসমাগম এলাকায় মাক্স ব্যবহারের উপর অধিক গুরুত্ব দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, চিতলমারী বর্তমানে (২৯ অক্টোবর পর্যন্ত) করোনা রোগির সংখ্যা শূণ্য। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের তদারকি এবং দিক নির্দেশনামূলক প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের সচেতনতা এ সাফল্য বয়ে এনেছে। সৃষ্টিকর্তার অসীম রহমতে এখানে করোনায় মৃতের সংখ্যাও শূণ্য। তবে শীতকে সামনে রেখে এ রোগ বৃদ্ধির শঙ্কা রয়েছে। ধর্য্য না হারিয়ে সকলকেই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ প্রচার অভিযান।

প্রচার অভিযানে এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও বর্তমান সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net