1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবা উদ্বার, গ্রেফতার ৫ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবা উদ্বার, গ্রেফতার ৫

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৬২ বার

নরসিংদীর ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।
সোমবার গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া (বকুলতলা) সাইদুর ষ্টোরের সামনে হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) সাজ্জাদ (২৩), পিতা- মনির হোসেন, সাং- চৌয়ালা, (২) সুজন (২০), পিতামৃত- নাজিম উদ্দিন, (৩) জাকির হোসেন (২১), পিতা-ফজলু মিয়া, (৪) জুয়েল (২০), পিতামৃত- মোহাম্মদ আলী, সর্বসাং- সাটিরপাড়া, থানা ও জেলা-
নরসিংদী, তাদের নিকট হতে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

একই দিনে ডিবি পুলিশের এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া সোমবার দিবাগত রাত রাত ১১টায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৫) ফয়সাল মিয়া (২৯), পিতা- হোসেন মিয়া, সাং-হাজীপুর পূর্বপাড়া, থানা ও জেলা-নরসিংদী, তাকে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ২৭০ (দুইশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট মূল্য ৮১,০০০/=(একাশি হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী সাজ্জাদের বিরুদ্ধে ইতোপূর্বে ০৯ টা মাদক মামলা, আসামী সুজনের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩ টা মাদক মামলা আছে বলে জানিয়েছেন পুলিশ।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net