1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বীরগঞ্জে দূর্গাপূজা মন্ডপের জন্য সরকারি অনুানের চাউল কিনতে না পারায় হিন্দু নেতাকে হত্যাসহ দেশত্যাগের হুমকির প্রতিবাদে অনুদান প্রত্যাখান এবং শারদীয় দূর্গোৎসব বয়কটের ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরের বীরগঞ্জে দূর্গাপূজা মন্ডপের জন্য সরকারি অনুানের চাউল কিনতে না পারায় হিন্দু নেতাকে হত্যাসহ দেশত্যাগের হুমকির প্রতিবাদে অনুদান প্রত্যাখান এবং শারদীয় দূর্গোৎসব বয়কটের ঘোষনা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৯৮ বার

দূর্গাপূজা মন্ডপের জন্য সহায়তা হিসেবে টিআর প্রকল্পের বরাদ্ধ সরকারি অনুানের (ডিওলেটারের) চাউল বিক্রিতে সম্মত না হওয়ায় হিন্দু নেতাকে হত্যাসহ দেশ ত্যাগের হুমকির প্রতিবাদে ুইফা দাবিতে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের কাছে যৌথভাবে স্মারকলিপি তুলে দিয়েছেন বাংলাশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এবং পুজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা কমিটির নেতারা। হুমকিদাতা স্বে”ছাসেবকলীগের বীরগঞ্জ উপজেলা কমিটির নেতা মনোয়ার হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে অনুদান প্রত্যাখান এবং শারদীয় দূর্গোৎসব বয়কটের ঘোষনা সংগঠনের নেতারা।

হুমকির শিকার সংগঠনের নেতারা জানান, দূর্গাপূজার উৎসবে বরাদ্ধ সরকারি অনুানের চাউল কিনে নিতেন স্বে”ছাসেবক লীগের বীরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন। এবার তার কাছে ডিও লেটার (বরাদ্ধপত্র) বিক্রিতে সম্মত না হওয়ায় সংগঠনের নেতাদের প্রাণনাশের হুমকি দেওয়াসহ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকির দিয়েছে স্বে”ছাসেবকলীগের ওই নেতা।

বীরগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মতিন প্রধান জানান, এব্যাপারে বীরগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে গেল রাতে মামলা করেছেন পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেতা মহেশ চন্দ্র রায়।

এদিকে অভিযুক্ত ওই নেতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে ১৫৯টি মন্ডপে পূজার উৎসব বয়কট এবং সরকারি অনুদান বর্জনের হুমকি দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ওই যৌথভাবে ওই স্মারকলিপি তুলে নে সংগঠনের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন এবং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা কমিটির সম্পাদক দীপংকর রাহা বাপ্পি,অধ্যাপক রনজিত কিত্তনিয়া,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সুজালপুর ইউনিয়ন কমিটির সা: সম্পাদক রনজিত সরকার রাজসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net