1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ধর্ষণের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩১৪ বার

সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী বর্বরোচিত নিপিড়ন, নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ধর্ষণ ও নিপিড়নের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় সম্মেলিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার কাপ্তাই সড়কে ইছাখালি চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনের সভাপতিত্ব করেন, রাঙ্গুনিয়া সম্মিলিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক এম আর মামুনুল হক, উদ্বোধক ছিলেন রিডিকেল ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ইকরাম হোসাইন সোহাইল, শহিদুল ইসলাম ও রবিউল মোস্তফার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সায়েম, সরোয়ার আযম, রাকিব হোসেন মিজবা, আব্দুল কায়েম, তৌহিদুল ইসলাম বৃষ্টি দে, নিলু শাহসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির আওতায় আনতে হবে বলে জানান মানবন্ধনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net