1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিবিআইর অভিযানে পাহাড় থেকে নোয়াখালীর গৃহবধূ নির্যাতন মামলার আসামী সুমন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

পিবিআইর অভিযানে পাহাড় থেকে নোয়াখালীর গৃহবধূ নির্যাতন মামলার আসামী সুমন গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৪০ বার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালেঙ্গা পাহাড় থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাকে কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করা হয়।

সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইখলাছপুর গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ পিবিআই ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিবিআইর একটি টিম কালেঙ্গা পাহাড়ে ত্রিপুরা বস্তিতে অভিযান চালায়। এ সময় পাহাড় থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা।

এর পর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেন ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

রোববার রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিত গৃহবধূ (৩৫) বাদী হয়ে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net