1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার ফকিরহাটে মৎস্য ঘের থেকে নারীর মৃতদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন 

বাগেরহাট জেলার ফকিরহাটে মৎস্য ঘের থেকে নারীর মৃতদেহ উদ্ধার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

বাগেরহাট জেলাধীন ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে সুমি বেগম পুতুল (২৬) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ অক্টোবর সকাল ১০টায় মৃতের বাড়ী থেকে ২শতগজ দুরে একটি মৎস্য ঘের থেকে নারকেল গাছের পাতা দিয়ে ঢাকা অবস্থায় উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সাতবাড়িয়া এলাকার সিদ্দিক শিকদারের স্ত্রী সুমি বেগমকে স্থানীয় এক নারী পানী আনতে যাওয়ার সময় উক্ত ঘেরে মৃত অবস্থায় দেখতে পেলে সকলকে জানায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম সহ সংগীয় ফোর্স ঘটনাস্থল উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ জানান, মৃতদেহে কোন আঘাতের চিহৃ পাওয়া য়ায়নি। কিকারনে অথবা কিভাবে মারা গেছে তা এখনও সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে এর আসল রহস্য উদঘাটন হবে। এদিকে মৃতের মাতা আকলিমা বেগম দাবী করেন তার কন্যাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি এর সঠিক তদন্তপূর্বক বিচার দাবী করেন।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজন নারী পুরুষের সাথে আলাপকালে তারা বলেন যে অবস্থায় যেখানে তার মৃতদেহ পাওয়া গেছে তাতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে। জানা গেছে, নিহত সুমি বেগম, পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net