1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার গদ্দীনশীন পীর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হাসান আবদুল কাইয়ুমের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মাগুরার গদ্দীনশীন পীর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হাসান আবদুল কাইয়ুমের দাফন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৯৯ বার

মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আল্লামা শাহসূফী আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ আব্দুল কাইয়ুম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
৭অক্টোবর বুধবার বাদ যোহর দারিয়াপুর দরবার শরীফ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাযা ইমামাতি করেন হাসান আবদুল কাইয়ুমের ছেলে বর্তমান গদ্দীনশীন পীর আরিফ বিল্লাহ মিঠু।
এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, জেলা কমান্ড ইউনিটেন সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেনসহ আরো অনেকে ।
জানাজার পূর্বে পীর সাহেব কেবলা হাসান আবদুল কাইয়ুম-এর জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হুজুরের ছোট ভাই বিশিষ্ট ছাড়াকার আবু সালেহ মোঃ দাইয়ান (আবু সালেহ,) ডোবরা দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের, রাজবাড়ি ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব আবু আশরাফ সিরাজুম মনির, হুজুরের ভাগিনা কবি কাজী মাজেদ নওয়াজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ আরো অনেকে।

উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে ১টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ছিলেন দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহসূফি তোয়াজউদ্দিন আহমেদ (রঃ) এর বড় ছেলে।

হাসান আবদুল কাইয়ুম মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ারদি কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দেশের বিভিন্ন টেলিভিশন ও বেতারে ইসলামী চিন্তাবিদ হিসেবে আলোচনায় অংশগ্রহণ করতেন।
বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ রয়েছে। ইলমে তাসাউফসহ বিভিন্ন বিষয়ের উপর তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে।
আগামী শুক্রবার বাদ জুমা দ্বারিয়াপুর দরবার শরীফে মরহুমের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net