1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার- ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার- ১

মোঃ সাইফুল্লাহ,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৯৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে শ্রীপুর থানা পুলিশের এক চৌকস দল ২৩ অক্টোবর শুক্রবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ৬ বোতল দেশীয় মদসহ মোঃ মোকাদ্দেছ আলী বিশ্বাস (৬০) পিতাঃ মৃত মকবুল বিশ্বাস, গ্রাম বরিশাট, উপজেলা শ্রীপুর জেলা মাগুরাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ এর নির্দেশনায় এস আই রাসেল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। অভিযানে অন্যদের মধ্যে অংশ গ্রহন করেন, এস আই আবুল কালাম আজাদ,
এস আই মাসুদুল গনি ও কনস্টেবল নাইমুল হাসান।
অভিযানের নেতৃত্বদানকারী এস আই রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের গোয়েন্দা টিমের মাধ্যমে আটককৃত আসামীর ঘরে মদ জমা রাখার খবর জানতে পেরে আমরা আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে.তার বাসায় অভিযান পরিচালনা করি এবং বাসায় তল্লাশি করে ৬ বোতল দেশীয় ংমদ একটি টিনের বাক্স থেকে উদ্ধার করি,এবং অভিযোগের সত্যতা পাওয়ায় আসামী মোঃ মোকাদ্দেছ বিশ্বাসকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তার কৃত আসামী মোঃ মোকাদ্দেছ বিশ্বাস জানান, তিনি এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না, আমার জামাই মোঃ আলতাফ মল্লিক(৪৫) পিতাঃ হারান মল্লিক, গ্রাম রায়নগর এবং আমার মেয়ে মোছাঃ নার্গিস সুলতানা,গত পড়শুদিন আমাদের বাড়িতে বেড়াতে এসে হয়তো এ গুলো রেখে গেছে, যা আমি আগে জানতাম না।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান -অভিযুক্ত ৩ জনের নামে মাদক দ্রব্য আইনে শ্রীপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ২২ তারিখ ২৩/১০/২০২০ ইং।ঙু
২ জন আসামী এখনো পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net