1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজের উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৫৮৬ বার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশে ১০ হাজার কি.মি.নদী খনন করা হবে।
তিনি ৩১ অক্টোবর শনিবার সকালে শেরপুর জেলার নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর পুরাতন ব্রাহ্মপুত্র নদ ড্রেজিং কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।

তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশে ১০ হাজার কি.মি.নদীর খনন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ নদী মাতৃক দেশ,এদেশে একসময় মানুষ নদী পথে চলাচল করতেন, অনেক নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে,নদী গুলো খনন করা হলে পণ্যবাহি নৌযান সহজেই যাতায়াত করতে পারবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক,লক্ষীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসাইন খান,এসডিএফ চেয়ারম্যান ও সাবেক নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস ছামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান,শেরপুর জেলা প্রসাশক কার্যালয়ের উপপরিচালক(উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, শেরপুর সদর সার্কেলের এডিশনাল এসপি আমিনুল ইসলাম,শেরপুর সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:শারমিন রহমান অমি প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ব্রক্ষপুত্র ব্রিজ পাড়ের কাঁচা বাজার মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহন ও ড্রেজিং কাজের পরিদর্শন করেন। এসময় আওয়ালীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net