1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক সচেতনতা বৃদ্ধিতে নিসচা'র উদ্যোগ প্রশংসনীয় -হাটহাজারী উপজেলা চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

সড়ক সচেতনতা বৃদ্ধিতে নিসচা’র উদ্যোগ প্রশংসনীয় -হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩২০ বার

মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ” এই প্রতিপাদ্যকে নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী উপজেলা শাখা জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ পালন করেছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

সংগঠনের আহবায়ক ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম ও এর উদ্বোধক ছিলেন গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এম রাশেদুল আলম বলেন, সড়ক যানজটমুক্ত করতে তাদের কার্যক্রম চোখে পড়ার মত। আমরাও চাই সড়ক যানজটমুক্ত করে পথচারীসহ প্রত্যেকটা যানবাহন নির্বিঘ্নে চলাচল করুক। সবাই দুর্ভোগ থেকে বাঁচুক।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যের পর অতিথিরা নিসচা’র নেতৃবৃন্দের হাতে বিভিন্ন ফলজ ও ওষুধি চারা তুলে দেন।

সদস্য সচিব ফরিদ উল্লাহ ও যুগ্ম আহবায়ক মো. শোয়েবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নিসচা হাটহাজারী শাখার যুগ্ম আহবায়ক শাহেদ চৌধুরী, ইউপি সদস্য বাবু খোকন চৌধুরী, ইউনুস খোন্দকার, কুতুব উদ্দীন নওশাদ, মো. ইব্রাহীম, হারুন চৌধুরী, মো. ফোরকান, আজিজুল হক মাদানী, মঞ্জুরুল আলম, এম এইচ সাহেদ, আবদুল করিম, ইমরান বাবু, বাবু নয়ন চৌধুরী, মো. ফরহাদ, মো. জসীম, মাওলানা নিয়াজ মোরশেদ, ফয়জুল এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net