1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যায় এবি পার্টির ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যায় এবি পার্টির ক্ষোভ

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৩৪ বার

আজ এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যকরি কমিটির সভায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় নাগরিকদের নিরাপত্তা রক্ষায় বিজিবির শক্তি বৃদ্ধি ও আধুনিকীকরনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া দরকার। বার বার সীমান্ত এলাকায় বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক নিহত হওয়ার কোন প্রতিকার না পাওয়া খুবই দু:খজনক। নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা সম্ভব হচ্ছে। ভোটার বিহীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী সীমান্ত হ্ত্যা কে ছোট বিষয় মনে করলেও বাংলাদেশের মানুষ এটাকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মনেকরে। সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে গুলি করে বাংলাদেশী নাগরিক ওমেদুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বিএসএফ কতৃক সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ এবং তাদের মদদে সীমান্ত গরু ও মাদক চোরাচালান বন্ধ করতে হবে।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের সহকারী সদস্য সচিব ওবাইদুল্লাহ মামুনের সভাপতিত্বে বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সদস্য সচিব আব্দুল বাছেত মারজান, শাহ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ ইদ্রিস আলী, কবির আহমদ, ফারহানা ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net