1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি । মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪২১ বার

নবীগঞ্জ পৌর এলাকায় ধান খেত থেকে আবিদ উল্লাহ সেজু (১৯) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডস্থ পৌর এলাকার পূর্ব তিমিরপুর (এমআরসি ব্রিক ফিল্ড) এর নিকটবর্তী ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সেজু নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র। জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবিদ উল্লাহ সেজু গত (২৪ অক্টোবর) শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু ওইদিন গভীর রাত হয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের ধারণা- রাতের কোনো এক সময় অটোরিকশা চালানো অবস্থায় রিকশাসহ নিখোঁজ হন সেজু।

এরপর তার আত্মীয়স্বজন সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার (২৫ অক্টোবর) আবিদ উল্লাহ সেজুর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি জিডি করা হয়। নিখোঁজ ডায়েরি পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সেজুর সন্ধান চালায় পুলিশ।এদিকে নিখোঁজের ৪দিনের মাথায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এক ধান খেতে একটি লাশ পড়ে দেখেন স্থানীয়রা।পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করেন। তবে আবিদ উল্লাহ সেজুর অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
এদিকে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন- আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি, মৃতদেহটি পচে গেছে, গলায় গামছা বাধা ছিল । আমরা আশা করছি অতিদ্রæত এই ঘটনার রহস্য উদঘাটন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net