1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে পাচঁশত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

পলাশে পাচঁশত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৬৮ বার

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপের দিকনির্দেশনায় আজ ১৯ অক্টোবর সোমবার বিকেল চারটায় চরসিন্দুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীর পাঁচশত নারী – পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী ২ থেকে নির্বাচিত মাননীয় সাংসদ ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ এসব শাড়ী ও লুঙ্গী নিজ হাতে বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোফাজ্জল হোসেন রতনের আয়োজনে এবং সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার ও চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মেম্বার সহ পলাশ উপজেলা এবং চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net