1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

মোঃ সাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৮৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পেছনের ধান ক্ষেতের মাঠ থেকে মনিরুল মীর (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মনিরুল মীর উপজেলার চৌগাছি গ্রামের মৃত ইসহাক মীরের ছোট ছেলে ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানান, স্থানীয়দের তথ্য মতে সুদের টাকা লেনদেন কারী ব্যবসায়ী মনিরুলকে আজ ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ট-বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কোনো এক সময় বাড়ির রাস্তা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে একটি নির্জন স্থানে নিয়ে দুর্বৃত্তরা তার গলা কেটে এবং পেটে ছুরি মেরে হত্যা করে। কিছুক্ষণ পর গ্রামবাসী ঘটনাস্থলে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে৷

মনিরুলের মৃত্যুর আসল কারণ অনুসন্ধান করা হচ্ছে, সেই সাথে মামলার প্রস্ততি ও নেওয়া হচ্ছে বলেও জানান শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net